Tuesday, November 4, 2014

অতৃপ্তি



যার অভিযোগ রাম শ্যাম যদু মধুর ওপর
তাকে নিয়ে তবু চলা যায়।
কারণ সে ক্ষ্যাপে শুধু
রাম শ্যাম যদু মধু সামনে এলেই।


কিন্তু যার অভিযোগ নিজেকে নিয়ে
তাকে নিয়ে চলা দায়।
তার অসন্তোষের আর দিন-ক্ষণ নেই
কারণ সে নিজেই নিজের কাছে
রাম শ্যাম যদু মধু।

No comments:

Post a Comment