ফুলের পুংকেশরচক্ররা ঠিক করল
গর্ভকেশরচক্র দিবস পালন করবে
কারণ পুংকেশরচক্ররা নিজেদের পুরো ফুল বলে জানত
গর্ভকেশরচক্র দিবস পালন করবে
কারণ পুংকেশরচক্ররা নিজেদের পুরো ফুল বলে জানত
গাছের ডালগুলো ঠিক করল
শিকড় দিবস পালন করবে
কারণ ডালগুলো নিজেদের পুরো গাছ বলে জানত
শিকড় দিবস পালন করবে
কারণ ডালগুলো নিজেদের পুরো গাছ বলে জানত
কয়েকটা ঢেউ ঠিক করেছিল
সমুদ্রতল দিবস পালন করবে
কারণ ওরা নিজেদের পুরো সমুদ্র বলে জানত
সমুদ্রতল দিবস পালন করবে
কারণ ওরা নিজেদের পুরো সমুদ্র বলে জানত
হৃৎপিণ্ডের ডান অলিন্দ-নিলয় ঠিক করল
বাম অলিন্দ-নিলয় দিবস পালন করবে
কারণ ডানপক্ষেরা নিজেদের পুরো হৃৎপিণ্ড বলে জানত
বাম অলিন্দ-নিলয় দিবস পালন করবে
কারণ ডানপক্ষেরা নিজেদের পুরো হৃৎপিণ্ড বলে জানত
কারা যেন ঠিক করল নারীদিবস পালন করবে
তারা যেন ভাবত সারাটা পৃথিবী...
তারা যেন ভাবত সারাটা পৃথিবী...
দক্ষিণেশ্বর থেকে সোনাগাছি অট্টহাসিতে ফেটে পড়ল...
No comments:
Post a Comment