Monday, January 14, 2019

নইলে যে


হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
    প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে

তবু আগামী প্রজন্মকে 
  অঙ্কুরোদগমেরই গল্প শুনিয়ো
         বিদায় নেওয়ার আগে

নইলে যে বিশ্বাসঘাতক হবে!

No comments:

Post a Comment