Sunday, January 13, 2019

আমি তাদের মত


যারা নিজের কথার 
   কুয়াশায় নিজে ভিজে
নিজেই গা মুছে
 
   রোদ্দুরে দাঁড়ায়

আমি তাদের মত

যারা কারোর কথা রাখেনি
  যাদের কথা অনেকের রাখার ছিল

আমি তাদের মত

যারা বেঁচে থাকার অছিলায়
রোজ একবার করে সমুদ্রে নামে
 
পকেটে লুকিয়ে ঝিনুক নিয়ে আসে

আমি তাদের মত

আর যারা উড়ন্ত ঘুড়ি 
  ভালোবাসার দিকে
 
     ভেবলে তাকিয়ে থাকে
অথচ মাটিতে নামা
 
    ভোকাট্টা ঘুড়ি ধরতে ছোটে না

আমি তাদেরই মত

No comments:

Post a Comment