Tuesday, December 7, 2021

৭৯

 

যার মধ্যে ডুবে গিয়ে ঘুমে
নিশ্চিন্তে হারালে নিজেকে
সেও তুমি
জেগে উঠে
এই যে নিজেকে দেখছ
নানা রঙে, নানা ভাবে
এও তুমি
স্লেটের উপর পেন্সিলের আঁক
পেন্সিল ফুরিয়ে যায়
স্লেট মহাশূন্যে জাগে অতন্দ্র
বলে,
আমি আমি আমি

No comments:

Post a Comment