হাতের উপর হাত রাখা আজ সত্যিই সহজ নয়
স্যানিটাইজার হাতের নাগালে না হলে
ঠোঁটের উপর ঠোঁট রাখা বিপজ্জনক
আরটিপিসিআর নেগেটিভ না হলে
গোপন কথা কাছে এসে বলার দিন নয়
এন৯৫ এ মুখের আগল না ঢেকে রাখলে
কাশি সর্দি জ্বরে নিশ্চিন্তে ভোগার এ দিন নয়
সঙ্গে অক্সিমিটার, ল্যাব রিপোর্ট, চিকিৎসকের সুপরামর্শ না থাকলে
অতএব ভালো থাকার এ দিন নয় বন্ধু
ফুসফুসে আর অর্থনীতিতে সুস্থ সমঝোতা না হলে
No comments:
Post a Comment