Monday, May 16, 2022

নিজেকে পান করে



যদি ছেড়ে দিতে চাও
তো ছেড়েই দাও না
এত বাণী, এত উপদেশ
এত মোটিভেশানের দরকারই বা কি!
যে ভালোবাসায় আকাশ ঢেকেছে
পায়ের তলার মাটিতে ভূমিকম্পের ভয়
সমস্ত বুক জুড়ে শ্বাস নেওয়া কষ্টকর
ছেড়েই দাও না
নিজেকে সঙ্গী করে নাও,
এক গ্লাস ঠাণ্ডা জলের মত
নিজেকে পান করে,
শীতল হও আত্ম-অবগাহনে
আত্ম-করুণায়
যেমন পৃথিবী পান করে
নিজেরই বুকের জল
নিজের আকাশে
নিজেই মেঘ হয়ে

(ছবি - মারিয়া কাভেরিনিস্ক)

No comments:

Post a Comment