Thursday, June 23, 2022

প্রথম কুঁড়ি মেলে যখন


সমুদ্র বলল

 আমায় যে নামেই ডাকো

      আমি তো আমিই


আকাশ বলল

  আমায় যে নামেই ডাকো

       আমি তো আমিই 


 মাটি বলল

   আমায় যে নামেই ডাকো

        আমি তো আমিই


তবে তুমি?


তোমার আমি

 প্রথম কুঁড়ি মেলে যখন 

     সে কুঁড়িকে জাগায় যে আলো

         সে আমিই আমি


আমায় যে নামেই ডাকো


[ছবি - Debasish Bose]

No comments:

Post a Comment