Wednesday, October 12, 2016

ফুটেছে কি?

দীর্ঘ না অল্প পথ সামনে
       জানি না।
ধুলোয় নিজের পায়ের ছাপ মিলাতে দেখেছি কতবার, অতীতে।
সামনের পথটাতেও সে ছাপ থাকবে না জানি
    আমি হেঁটে যাওয়ার পর।
অভিমান হয় খুব
    তবে এত আয়োজনের কি খুব দরকার ছিল?

হ্যাঁ গো, কিসের গন্ধ এলো নাকে?
       হাসনুহানা ফুটেছে কি কোথাও?!


No comments:

Post a Comment