তুমি না
আমি বিশ্বাস করেছি
তুমি এলে আমি ভালো থাকব
তুমি না
আমি এই বিশ্বাসকে লালন করেছি
স্বপ্নে, প্রশ্রয়ে, আদরে
তুমি না
আমি আশ্রয় করে বাঁচতে চেয়েছি
নিজের লালিত ঘরে নিজেকে নিয়ে
তুমি না
আমি সেই ঘরছাড়া হয়েছি বারবার
খোলা আকাশের নীচে দাঁড়িয়েছি
যাযাবরের মত
তুমি না
আজও আমি শুধু
প্রথম দিনের মত
আর বাকি যা কিছু
খোলামকুচির মত
ছড়ানো ছেটানো
ভালোবাসা
(ছবি Debasish Bose)

No comments:
Post a Comment