ক্ষমা চাইতে হাতজোড় করতেই হবে?
না তো!
না তো!
ভালোবাসি বোঝাতে সংলাপের সুর আনতেই হবে?
না তো!
না তো!
চোখের গভীরে আছে পাত্র
সুধাতে পূর্ণ
সে চাহনি
সুধাতে পূর্ণ
সে চাহনি
বুঝতে পারো?
কথার গভীরে আছে নদী
তার অতল তলে আছে
পরশপাথর
তার অতল তলে আছে
পরশপাথর
ডুবে আনতে পারো?
No comments:
Post a Comment