Friday, November 11, 2016

আজীবন

নিজের থেকে পালাবে বলে ঈশ্বরকে খুঁজলে আজীবন

ঈশ্বরের মুখোশের আড়ালে কে যেন ভয় দেখিয়ে গেল তোমায় আজীবন

কলঙ্কে তোমার ভয়
তাই কলঙ্ক সৃষ্টি করলে মনের আনাচেকানাচে
  ওদের ধুয়ে ধুয়ে নিজেকে ব্যস্ত রাখলে আজীবন

এখন তুমি ভুলে গেছ- 
ঈশ্বর তোমার আগেই তোমায় সৃষ্টি করেছিলেন
            তাঁর ইচ্ছা মত করে
তুমি তাঁর ইচ্ছাতে নিজের অবিশ্বাসী সাবধানতার কালি লেপে গেলে আজীবন


No comments:

Post a Comment