ভাগ্যে তুমি আমার সামনে অতবড় প্রাচীরটা তুলেছিলে,
না হলে জানতেই পারতাম না - আমি এতটা উঁচুও চড়তে পারি!
না হলে জানতেই পারতাম না - আমি এতটা উঁচুও চড়তে পারি!
ভাগ্যে তুমি আমার সামনে এতটা অন্ধকার তৈরি করেছিলে
না হলে জানতাম কি করে- আমি এত অন্ধকারেও দেখতে পারি!
না হলে জানতাম কি করে- আমি এত অন্ধকারেও দেখতে পারি!
ভাগ্যে তুমি আমায় না ভালোবেসেও, মিথ্যা ভালোবেসেছিলে
না হলে জানতাম কি করে বলো,
আমি বিষাদ-সাগরের তলা থেকে
পরশপাথরও আনতে পারি
না হলে জানতাম কি করে বলো,
আমি বিষাদ-সাগরের তলা থেকে
পরশপাথরও আনতে পারি
No comments:
Post a Comment