লোকটার থাকার ঘর চোদ্দতলায়
লিফটে করে ওঠে
লিফটে করে ওঠে
জানলা দিয়ে নীচে তাকায়
ফুটপাথের সংসারকে দেখে আত্মশ্লাঘায়
ফুটপাথের সংসারকে দেখে আত্মশ্লাঘায়
ফুটপাথে প্লাস্টিক মোড়া ছাদের নীচে একার সংসার
সে প্লাস্টিকের ফুটো দিয়ে দেখে শরতের আকাশ
সে প্লাস্টিকের ফুটো দিয়ে দেখে শরতের আকাশ
দুজনের চোখে চোখ পড়ে না
মাঝে চোদ্দতলার উচ্চতা
মাঝে চোদ্দতলার উচ্চতা
No comments:
Post a Comment