হয় তো হারিয়েছো
অস্বীকার করছি না
অস্বীকার করছি না
কিন্তু যে জানলো তুমি হারালে
যে জেনেছিল তুমি পেয়েছিলে
যে জেনেছিল তুমি পেয়েছিলে
তাকে হারিয়েছো কি?
হারাওনি
তাকে হারানো যায় না
তাকে হারানো যায় না
যে বোঝে তুমি বুঝেছো, অথবা বোঝোনি
তার কাছে একবার চটি খুলে যাও
দাঁড়াও শান্ত হয়ে।
তার কাছে একবার চটি খুলে যাও
দাঁড়াও শান্ত হয়ে।
দেখো সংসারে তোমার সত্যিকারের হারানোর কিছু নেই
এই হারানোর বোধটা ছাড়া,
এই হারানোর বোধটা ছাড়া,
কারণ, ওটা মিথ্যা কথা
No comments:
Post a Comment