১
==
শেষ যুক্তিটা যখন প্রথম যুক্তির পাশে এসে দাঁড়ায়,
তখন যে একটা আবর্ত তৈরি হয়
তাকে বলি শূন্যতা
তা যুক্তিহীনতা নয়
যুক্তির পরিপূর্ণতা
==
শেষ যুক্তিটা যখন প্রথম যুক্তির পাশে এসে দাঁড়ায়,
তখন যে একটা আবর্ত তৈরি হয়
তাকে বলি শূন্যতা
তা যুক্তিহীনতা নয়
যুক্তির পরিপূর্ণতা
২
===
এককে ভাঙতে ভাঙতে
ভাঙতে ভাঙতে
যখন কোনো মতে শূন্যে পৌঁছানো গেল না
তখন শূন্যকে বললাম মিথ্যা
বিশ্বাস করলাম অস্তিত্বে
===
এককে ভাঙতে ভাঙতে
ভাঙতে ভাঙতে
যখন কোনো মতে শূন্যে পৌঁছানো গেল না
তখন শূন্যকে বললাম মিথ্যা
বিশ্বাস করলাম অস্তিত্বে
৩
==
এককে ভাঙতে না পেরে
তাকে ভাগ করতে গেলাম শূন্যর কাটারিতে
কাটারি জন্মমৃত যুক্তিদের ভাগাড়ের উপর চিল হয়ে উড়ে গেল
অসীম জন্মালো বোধে
==
এককে ভাঙতে না পেরে
তাকে ভাগ করতে গেলাম শূন্যর কাটারিতে
কাটারি জন্মমৃত যুক্তিদের ভাগাড়ের উপর চিল হয়ে উড়ে গেল
অসীম জন্মালো বোধে
৪
===
সেই থেকে
এক, শূন্য আর অসীম পাশাপাশি বসে
এদিকে অস্তি, ওদিকে নাস্তি
মাঝে এক
===
সেই থেকে
এক, শূন্য আর অসীম পাশাপাশি বসে
এদিকে অস্তি, ওদিকে নাস্তি
মাঝে এক
এককে জানবে কে?
দুই কই? সে তো প্রতিভাস
একের গর্ভজাত
দুই কই? সে তো প্রতিভাস
একের গর্ভজাত
No comments:
Post a Comment