তবুও আমি আস্তিক
যদিও আত্মার অমরত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি ভালোবাসায়
বিশ্বাস রাখি ভালোবাসায়
তবুও আমি আস্তিক
যদিও কোনো মানুষের অবতারত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি মহত্বে
বিশ্বাস রাখি মহত্বে
তবুও আমি আস্তিক
যদিও মুক্তি কিম্বা নির্বাণ - অর্থহীন আমার বোধে
বিশ্বাস রাখি সাতরঙে, সাতসুরে
বিশ্বাস রাখি সাতরঙে, সাতসুরে
তবুও আমি আস্তিক
যদিও প্রাণের গভীরে সত্যের খোঁজ নেই আমার
সত্যকে খুঁজি মোহহীন যুগাবর্তনের কাব্যে
সত্যকে খুঁজি মোহহীন যুগাবর্তনের কাব্যে
No comments:
Post a Comment