Thursday, January 31, 2019

একটা নীল ডানা চিল


এবার নেমে পড়ো
  ট্রাপিজটা দুলছে
    হয়ত ছিঁড়ে পড়বে

কানের পর্দা
   হাততালির শব্দে শব্দে ক্লান্ত
 
       হয়ত ফেটে যাবে

পায়ের পেশীগুলো
   শিরার রক্ত জমে জমে নীল
     হঠাৎ ফেটে গিয়ে
      হয়ত রক্তারক্তি হবে

ট্রাপিজটা বিশ্রীরকম দুলছে
   এবার নেমে পড়ো

শক্ত মাটিতে হেঁটে যাও
  বনানীর শুশ্রূষা নাও সর্বাঙ্গে
      মৃত্যুর উপর যে দাবী তোমার
        তা পূর্ণ হওয়ার আগে
      একবার খোলা মাঠে দাঁড়াও
              একা
 
আকাশকে সাক্ষী রেখে

ততক্ষণে ট্রাপিজ উড়ে গেছে ঝড়ে
   তার সূতোগুলো খুঁটে খুঁটে খাচ্ছে
 
         একটা নীলডানা চিল

No comments:

Post a Comment