Monday, April 27, 2020

২২৩




ঝড়ের নিশান মেঘ ওড়ালো
পাখিকে বলল,
     খবরদার!
  ছোট্টো শরীর হারিয়ে যাবি
     নীড়ে ফিরে যা
          হ হুঁশিয়ার!

পাখি বলল,
   যে বাতাসে ঝড় তোলো মেঘ
    সে যে আমার ডানার সখা
      তুমিই জেনো ফুরিয়ে যাবে
         নীলাকাশ আবার দেবেই দেখা।

[ছবিঃ Aniket Ghosh]

No comments:

Post a Comment