Saturday, April 4, 2020

ছন্দ


আমি চাই না
   তুমি চাবির গোছাটা হারিয়ে ফেল

আমি চাই না
  তোমার শোয়ার ঘর
    তোমার রান্নাঘর
       তোমার স্নানেরঘর

    তোমার অপরিচিত হোক

আমি চাই
   তোমার অবকাশের
      কোনো উদ্বৃত্ত মুহূর্তে
         যদি স্মরণ করো
             আমায়
           বসন্তের ফুলের সৌরভে নয়
               ঝরাপাতার বন্ধনহীন গৌরবে

ধন্য হব

তুমিই তো সেই একমাত্র মানুষ
   যে আমায় বুঝতে চেয়েছিলে
         নিজের কিম্বা আমার ছন্দ ভেঙে নয়,
             আমার ছন্দে
               নিজের ছন্দ আবিষ্কার করে

No comments:

Post a Comment