Friday, June 12, 2020

বললাম না তো


আমি যদি বলতাম
    একটা গাছও উপড়ে যেতে দেব না

আমি যদি বলতাম
    একটা শিশুকেও হারিয়ে যেতে দেব না

আমি যদি বলতাম
    একটা নারীকেও ধর্ষিত হতে দেব না

আমি যদি বলতাম
    একটা উদরও অন্নহীন রাত দেব না

আমি যদি বলতাম
    একটা ধর্মকেও পাঁচিল তুলতে দেব না

আমি যদি বলতাম
    একটা বর্ষাকেও অনুর্বর জমি দেব না

আমি যদি বলতাম
    একটা প্রেমকেও স্বহননের অনুমতি দেব না

তবে চারিদিকে আজ এত
    বিষবাষ্প জমত না,
        বারুদ জমত না।
           ওরাও মঞ্চ থেকে এত
                মিথ্যার লুট দিত না।

কিন্তু বাস্তবে
      আমরা বললাম না তো

No comments:

Post a Comment