Monday, June 20, 2022

শান্তি আরেক অধ্যবসায়


হিংসা তোমায় পুড়িয়ে যাচ্ছে অহরহ 

ঘৃণা তোমায় শান্তি দিচ্ছে না একদণ্ড

ঈর্ষাকে কোলেপিঠে করে মানুষ করে

   তলিয়ে যাচ্ছ তারই চাপে

           অন্ধকারে 


তবু একবারও ভাবছ না

ভালোবাসা না হয় নাই হল

ছায়া-শীতল শান্তির অধিকার তোমারও ছিল

নিজেকে বিষাক্ত না করে


শান্তি কোনো গন্তব্য নয়

  শান্তি আরেক অধ্যবসায় 


(ছবিঃ Debasish Bose)

No comments:

Post a Comment