Monday, September 19, 2022

নেই

তুমি চলে যাওয়ার পর সব 

দেওয়াল বলল
         আমি নেই

ছাদ বলল
   আমিও নেই 

খাট, বিছানা, পাখা, আলো, বইপত্তর সবাই বলল
   আমি নেই

এমনকি ঘরের মধ্যে
 যেটুকু ছিঁটেফোঁটা সুখ, আরাম, বিশ্রাম ছিল
    তারাও বলল
           আমরা নেই

কি আছে তবে?

এক ঘর শূন্যতা বলল
       সে যে নেই
           সেই কথাটাই শুধু আছে

 

No comments:

Post a Comment