গোধূলির আলোতে
ধুলোকেও মনে হয় সোনার কণা
নদীর সাদামাটা জল যেন
গলানো সোনা
মধ্য গগনে না
দিগন্ত ছোঁয়া
নম্র কোমল আলোয়
সামনে এসে দাঁড়াও যখন
আমিও দাঁড়াই
স্বর্ণাভ হই
অহেতুক করুণায়
তখন
মধ্য গগনে মাথা উঁচু করে না,
মাটি ছোঁয়া
আনত দৃষ্টিতে
আসন্ন সন্ধ্যাকে স্বীকার করে,
চিত্ত গভীরে
শান্ত হাতে করো
আস্থা ঘট স্থাপন
যা হবে পাথেয় আমার
অসীম অজানা আকাশের নীচে
নির্ভীক প্রসন্ন নিশিযাপন
No comments:
Post a Comment