সারাদিনের শেষে
একবার তাকিয়ো
একবার তাকিয়ো
বুঝে নেব
তুমি কেমন আছ
তুমি কেমন আছ
বাকি প্রশ্নগুলো
মিথ্যা মিথ্যা উচ্চারণ করব
মিথ্যা মিথ্যা উচ্চারণ করব
সাজানো উত্তরগুলো দিতে দিতে
তুমিও বুঝবে
তুমিও বুঝবে
দু'জনেই ঘাটের সিঁড়ি ভেঙে ভেঙে নামছি
কখন পায়ে এসে ছোঁবে শান্তিজল
কখন পায়ে এসে ছোঁবে শান্তিজল
No comments:
Post a Comment