Saturday, February 15, 2020

আগে


মেয়েটার পলাশের রঙ দেখলে
রক্তের রঙ মনে পড়ে যায়

আগে হত না

আগে পলাশ মানে
    পলাশই ছিল
রক্ত মানে ছিল
     অবাধ্য হৃদ্ নদী

কবে জানি
পলাশ মানে হল রক্ত
রক্ত মানে যন্ত্রণা

যন্ত্রণা মানে?

মৃত্যু না ভালোবাসা?

No comments:

Post a Comment