চাষী ঘরে বসে কাজ করতে পারে না
শ্রমিক ঘরে বসে কাজ করতে পারে না
শ্রমিক ঘরে বসে কাজ করতে পারে না
এবং মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে না
এই কথাটা যেন ভাইরাসটার কানে না পৌঁছায়
তবে কি হবে বলো তো?
একদিন মজুত খাবার শেষ হলে
কয়েক লক্ষ টাকা দিয়ে
দু’মুঠো চাল কিনে আনার সময়
সে আমার কানের কাছে এসে বলবে -
একদিন মজুত খাবার শেষ হলে
কয়েক লক্ষ টাকা দিয়ে
দু’মুঠো চাল কিনে আনার সময়
সে আমার কানের কাছে এসে বলবে -
“দুয়ো”!
তখন যাদের মাথায় ঘাড়ে পিঠে হাতে পায়ে
পাছায় লিঙ্গে হৃদয়ের উপর দিয়ে
অনায়াসে জোর কদমে পা চালিয়ে চালিয়ে হেঁটে এসেছিলাম
পাছায় লিঙ্গে হৃদয়ের উপর দিয়ে
অনায়াসে জোর কদমে পা চালিয়ে চালিয়ে হেঁটে এসেছিলাম
তাদের কঙ্কালগুলোর পাশে শুতে এমন লজ্জা লাগবে না!
মানে, যা এক্কেবারে কহতব্য নয়!
মানে, যা এক্কেবারে কহতব্য নয়!
No comments:
Post a Comment