Monday, June 29, 2020

অবশ্যম্ভাবী


ঠিক বাইরে না
ভিতরে ঘুণ ধরা দেখছি
যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
   সে আমি নই
       আমারই অবয়ব যেন
         কিছুটা গড়েছি নিজে,
            কিছুটা গড়েছে সময়
               ভাগ্যের ছদ্মবেশে

সে যত ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
    আমার পাখায় বাড়ছে রক্তস্রোতের বেগ

সমস্ত অবয়বটা শূন্য হয়ে গেলে

          উড়ে যাব

এ স্বপ্ন না
      আমার অবশ্যম্ভাবী পরিণতি

No comments:

Post a Comment