লোকে তোমায় নিন্দা করে, করুক
লোকে তোমায় মন্দ বলে, বলুক
তুমি শুধু দু হাতে দিয়ে তালি
বলো খালি, ট্রেন ট্রেন ট্রেন
স্টেশান এলে থেমে যাব
সিগন্যাল দিলে ছেড়ে যাব
বোঝা যেমন তুলে নেব
বোঝা তেমন নামিয়েও যাব
পাহাড় নদী সমুদ্র জঙ্গল
মরুভূমি লোকালয় পেরিয়ে যাব
চরৈবতি চরৈবতি
বাঁধবি যে রে নেই শকতি
লাগাও তালি, ছোটাও হাসি
বুক বাজিয়ে শুধু বলো
ট্রেন ট্রেন ট্রেন
No comments:
Post a Comment