সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Wednesday, December 24, 2014
জানি না
কেন কিছু প্রেমে দীর্ঘশ্বাস পূর্ণচ্ছেদ টানে
জানি না
কেন যে মাতাল হাওয়া
টেবিলের ওপর রাখা কাগজ এলোমেলো করে উড়িয়ে যায়
জানি না
কেন যে মৃত্যু
খেলতে খেলতে আচমকাই আমার দলের কাউকে নিজের দলে টেনে নেয়
জানি না
No comments:
Post a Comment