বাইরের দরজাটা
আটকে,
তালা দিয়ে, ছেলেটা স্কুলের ব্যাগ নিয়ে
রাস্তায় নামে। একটা চাবি বাবার কাছে। একটা চাবি তার পেন্সিল বক্সে। পেন্সিলবক্সে
দুটো পেন, একটা ইরেজার, একটা
শার্পনার, একটা পেন্সিল আর কুড়িটা টাকা, টিফিনের। টিফিনবাক্স আর লাগে না। স্কুলবাসে
উঠে পড়ে, শক্ত ঘাড়,
পিছনে তাকাতে চায় না।
সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Showing posts with label পরমাণু গল্প. Show all posts
Showing posts with label পরমাণু গল্প. Show all posts
Tuesday, December 8, 2020
১৫
Tuesday, May 14, 2019
Monday, May 13, 2019
Thursday, October 4, 2018
১০
কলিংবেল
সারাতে আসার কথা ছিল। এলো না। ফোন করলাম, "আপনি এলেন না যে"?
ওপাশ থেকে উত্তর, "গিয়েছিলাম তো দাদা, কতবার বেলটা বাজালাম, কেউ তো সাড়াই দিল না"!
Saturday, March 31, 2018
৯
প্রদোষ রাত্রে একা থাকতে ভুতের ভয় পায়। তাই রোজ রাতেই আলো জ্বেলে শোয়। সেদিন
রাত্রে ক্লান্তিতে, তাড়াতাড়িতে আলো জ্বেলে শুতে ভুলে গিয়েছিল। মাঝরাতে ঘুম ভেঙে গেল।
ঘরে আলো জ্বালা।
Monday, January 8, 2018
৮
লোকটা
উঁচু পাঁচিলটা টপকিয়েই বুঝল কবরস্থানে ঢুকে পড়েছে। উপায় ছিল না, বড় দরজাটায় তালা। না
টপকিয়ে ঢুকত কি করে?
শীতের রাত। কুয়াশা কুয়াশা চারদিক। কেউ একটা বসে না? কাছে গিয়ে দেখে একটা লোক, তার দিকে পিছন ফিরে। তার পাশে একটা ক্রাচ রাখা।
শীতের রাত। কুয়াশা কুয়াশা চারদিক। কেউ একটা বসে না? কাছে গিয়ে দেখে একটা লোক, তার দিকে পিছন ফিরে। তার পাশে একটা ক্রাচ রাখা।
Saturday, July 29, 2017
৭
বাচ্চাগুলোর খেলা হয়ে গেলে, পুতুলগুলো
আবার আগের জায়গায় তুলে রাখতে রাখতে মেয়েটার মনে হয়, একটা
পুতুল যেন তোলা হল না।
Wednesday, August 31, 2016
৬
যে
এসেছিল,
সে
শুধুই লজেন্সের জন্যে এসেছিল,
খোসাটার
জন্য না। খোসাটার বোঝার ভুল
ছিল। লজেন্সটাকে বার করে ওকে
যখন দুটো আঙুলের একটা টোকায়
রাস্তায় ফেলে দিল -
ও
এমন হতভম্ব হয়ে তাকিয়েছিল
সবার মুখে দিকে!
যেন
বিশ্বাসই করতে পারছে না।
দেখলাম ডাস্টবিনে মুখ গুঁজে
পড়ে আছে। অভিমানে পাথর।
দেখে মায়া হল,
ভাবলাম তুলে নিই।
তারপর ভাবলাম থাক,
ধীরে ধীরে শিখে
যাবে। সবাই শিখে যায়,
কেউ তাড়াতাড়ি,
কেউ একটু দেরিতে -
এই যা।
Sunday, August 21, 2016
৫
বাগানে একটা গোলাপ ফুটে আছে। সারাটা বাগানে এই একটাই গোলাপ। তবু ওকে একা লাগে
না। ওর উপর যখন মাঝে মাঝেই একটা হলুদ প্রজাপতি এসে বসে, বেমানান লাগে না। কিম্বা কখনো
কখনো যখন একটা সরু সবুজ ফড়িং এসে বসে, ভালোই লাগে তো দেখতে।
সেদিন দেখলাম গোলাপটা আমার এক আত্মীয়ের খোঁপায়। চোখে
যেন একটা কাঁটা বিঁধল। এই প্রথম গোলাপটাকে একা লাগল। বড্ড একা, বড্ড বেমানান। মনে হল,
একাকিত্ব একা থাকায় না, ভুল মানুষের সঙ্গে থাকায়।
Tuesday, January 5, 2016
৪
যে হাতটা কেটে গেলে- শুধু বঁটি, হাত মোছার ন্যাকড়া, খুন্তির ডান্টি, বড়জোর
ডেটল জানে.... সেই হাত দুটো ছাড়া নাকি সংসার অচল!
ওরাই বলে।
বড্ড বলে। এত বলে যে শোনার সময় হয় না।
Saturday, December 12, 2015
৩
ছেলেটা অফিস থেকে ফিরল। মদের বোতল, গ্লাস টেবিলে সাজাতে লাগল, বন্ধুরা এসে যাবে।
হঠাৎ হাতে লাগল, মদের বোতলের গায়ে সাঁটানো ছোট চিরকুট -
'শুভ জন্মদিন
-মা'
Sunday, November 29, 2015
২
সবাই আলাদা আলাদা শুয়ে। কেউ কারোর পাশে নেই। শুকনো কিছু পাতা উড়ে বেড়ায় ওদের
উপর দিয়ে। ওরা টের পায় না। মাটির কাছে থাকলেও চারদিকে তাদের অসংবেদনশীল আস্তরণ। তার
উপরে আসা যাওয়ার তারিখ লেখা। তারাই কথা বলে এখন।
Sunday, November 22, 2015
১
বয়স্কা ভদ্রমহিলা রোজ রাতে ফোনটা মাথার কাছে নিয়ে শোন। চার্জারটা হারিয়ে
গেছে বহুদিন। কেনার কথা মনে থাকে না।
Subscribe to:
Posts (Atom)