আমার চোখের থেকে দুটো চোখ নেমে
তোমার সাথে সাথে ঘোরে
তোমার গায়ের গন্ধ তোমার শরীর থেকে নেমে
আমার সাথে সাথে ফেরে
আমার বুকের থেকে এক সমুদ্র চাওয়া
তোমার আগে আগে চলে
তোমার মুখের থেকে না বলা একটা কথা
আমার কানে কানে কি বলে
আমার জীবন ছুটে মরণ
তোমার পায়ের ভাঁজে আটকে
তোমার ঠোঁটের রাঙা বরণ
আমার শ্বাস প্রশ্বাসে থমকে
No comments:
Post a Comment