Friday, December 19, 2014

স্ব-মোহে



তুমি নিজের দুর্বলতা ঢাকতে
তূণে বিষাক্ত তীর রেখেছ
তলোয়ারে শান দিচ্ছ দিনরাত
বল্লমগুলোকে ক্ষুরধার করছ
আরো কত অস্ত্র গোপনে রেখেছ তুমিই জানো

অথচ তোমার দুর্বলতাগুলো সবাই জানে আজ

তোমার মুখোশের আড়ালের মুখটাও সবাই দেখে ফেলেছে ঝড়ের সময়
যখন তুমি নিজেকে বাঁচাতে মুখোশটাকেও
ভুলে ছিলে পাশের লোকটার মত।
আজ তোমার মুখোশের মোহে তুমিই শুধু
বুঝতে পারছ না
কারণ তুমি আয়নার সামনে দাঁড়াতে চাও না কক্ষণো

No comments:

Post a Comment