যার কাছে ভালবাসা চেয়েছিল মানুষটা
সে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিল
যার কাছে একটা চুম্বন আর একটা গোলাপ চেয়েছিল
সে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিল
এখন আর 'ধন্যবাদ'
আর 'কৃতজ্ঞতা' শব্দদুটো সহ্য করতে পারে না লোকটা
শব্দদুটো বড্ড ভেঙ্গায় তাকে
শব্দদুটো বড্ড ভেঙ্গায় তাকে
No comments:
Post a Comment