Tuesday, January 27, 2015

তিনটি কবিতা


==
অনেক কিছু বদলে গেছে

কিছুটা পাল্টেছি আমি
কিছুটা পাল্টেছো তুমি
আর কিছুটা পাল্টেছে সময়




==
গাছের শিকড় কি বুঝতে পারে
কখন বসন্ত এলো?
সে জানে বর্ষাকে
যখন সে পায় মাটির সোঁদা গন্ধ তার সারা গায়ে




==
নীলাকাশকে বুকে জড়িয়ে দীঘির জল কেঁদে উঠল
বলল, আজ থেকে তুমি আমার শুধুই আমার
আকাশ কথা রাখল
বর্ষায় কালো মেঘে সারা আকাশ ছেয়ে
নেমে এল দীঘির বুকে অঝোর ধারে


No comments:

Post a Comment