Friday, February 27, 2015

আমি এখানে, তোমার জন্য



সিঁড়ির একদম নীচের ধাপটায় বসে আছি
এখানে
এক পা বাড়ালে মাটি
এক পা বাড়ালে জল
এক হাত বাড়ালে ঘাস
এক হাত বাড়ালে বাতাস


সব কাজ মিটিয়ে
আমার কাছে এসো
আমার পাশে বোসো


একবুক শান্তি ঘটে ভরে দেবো
তুমি স্নান সেরে এসো
একটাই কথা মনে রেখো -
উপরের সিঁড়িগুলোতে কিছু ফেলে এসো না
রেখে এসো
আর ফিরতে না হয় দেখো


এসো, আমি অপেক্ষায় আছি
তাড়া নেই, আমি সব কাজ সেরে বসে আছি
তোমার জন্য

No comments:

Post a Comment