তোমায় দেখে বুঝেছিলাম
বিধাতা কাউকে নিজের হাতে সাজান
তোমার চোখের ওপর চোখ রেখে বুঝলাম
চোরাবালি শুধু পায়ের তলায় না
বুকের তলায়ও আছে
তোমার দেহ আমায় বিহ্বল করেছে
কামনায় না
আমার দেখার সীমারেখায়
আলোতে, সময়ে
যেন আজন্ম তৃষ্ণার্ত, নদী তীরে বন্দী
তোমাতে মুগ্ধ আমি
রূপেতে না
তোমাকে চেনার মাধুর্যে
তোমাকে জানার আনন্দে
তবু কি নিষ্ঠুর তুমি
দূরত্ব রাখো
মেঘের সাথে আকাশের মত
No comments:
Post a Comment