Thursday, February 5, 2015


শীতকালে গ্রামের বাড়িতে যখন যেতাম, সন্ধ্যেবেলার একটা বিশেষ আকর্ষণ ছিল। কাঠ জড়ো করে আগুন জ্বেলে হাত পা গরম করা। কাছে গেলেই বড়রা দাবড়ানি দিতেন, "কাছে যাস না, পুড়ে মরবি!" যে আগুনের তাপে এত আরাম, সে আগুন পোড়াতেও পারে! 
      হ্যাঁ পারে, সংসারে এরকম অনেক আগুন আছে, সেখানে নির্দিষ্ট দূরত্বই আরামদায়ক। কাছে গেলে জ্বলে ছাই!

No comments:

Post a Comment