Thursday, February 12, 2015



কাঁটা পথে হাঁটবার দুটো উপায় আছে। এক, কাঁটাগুলোকে যতটা বেশি পারা যায় তুলে পথটাকে মসৃণ করে হাঁটার উপযোগী করে তোলা অথবা শক্ত জুতো পায়ে হাঁটা।

সংসারে কাঁটার অভাব নেই। স্নেহ এমন একটা বস্তু যা সেই কাঁটার উপর কিছুটা আস্তরন বিছিয়ে রাখে, চলাটা কিছুটা আরামদায়ক হয়। কিন্তু যে সংসারে সেটার অভাব সে সংসারে চলার জন্য মানুষের স্বভাবে বেশ খানিকটা রুক্ষতা আসতে দেখেছি। নরম মাটি না পেলে কঠিন জুতো তো লাগবেই, না? নইলে হাঁটবে কি করে? পা রক্তাক্ত হয়ে যাবে যে!

No comments:

Post a Comment