সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Monday, March 23, 2015
অবলুপ্ত হোয়ো না
যাকে ভালোবাসো
তাকে তার কক্ষপথের থেকে সরিও না
তাকে ভালোবাসতে গিয়ে নিজের কক্ষপথে থেকেও সরে যেও না
গতি কমিয়ে বাড়িয়ে
চলার ছন্দ মেলাও
পথ হারিও না।
হয় পাশাপাশি চলবে,
না হয় দূরে দূরে
তবু, পথ হারিয়ে অবলুপ্ত হোয়ো না।
No comments:
Post a Comment