Tuesday, March 24, 2015

বাইরে



পূজা শেষ না হতেই উঠলাম
কে কাঁদে?


নৈবেদ্যর থালা হাতে বাইরে এসে দাঁড়াই
কে ডাকে?


প্রদীপের আলো ধরি তুলে
কে তুমি?


প্রভু বললেন, আমি।

No comments:

Post a Comment