সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Friday, March 20, 2015
ও
পথ চেনে না আমায়
আমিও চিনি না তাকে
চলতে চলতে চিনছি তাকে প্রতিটা বাঁকে বাঁকে
সময় চেনে না আমায়
আমিও চিনি না তাকে
পেয়ে হারিয়ে বুঝছি তাকে
আলো আঁধারের ফাঁকে
আমি চিনি না আমায়
আমায় চেনে না কে ও?
আমার বুকেই থাকে দেখি
চেনা চেনা, তবু অচেনা-ও!
No comments:
Post a Comment