Friday, March 27, 2015

তেমন কিছু না



আমি বললাম, কিছু কি হয়েছে?
ও বলল, না, তেমন কিছু না।
    (ওর চোখ বলল, হয়েছে)
আমি বললাম, আচ্ছা।
    (আমার চোখ বলল, হয়তো বুঝলাম)
ও বলল, হাসলে যে?
    (ওর চোখে ফুটল যন্ত্রণা)
আমি বললাম, না এমনি।
    (আমার চোখে জড়ালো স্নেহ)
ও বলল, আচ্ছা।
    (ওর চোখের কোল ভারী)
আমি বললাম, বসবে?
ও বলল, আমার আছে তাড়া।
           (ওর চোখ বলল, হ্যাঁ)
আমি বললাম, বেশ।
           (আমার দুচোখ দিশাহারা)
ও বলল, আসি?
        (ওর চোখ বলল, আমায় বাঁধো)
আমি বললাম, এসো।
        (ওর চোখ বলল, নিষ্ঠুর!)
   (আমার চোখের কোলে অভিমানের মেঘ)


ও গিয়েও থেকে গেল
আমি থেকেও চলে গেলাম।

No comments:

Post a Comment