সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Monday, April 27, 2015
স্নেহ
কিছু দৃষ্টি ছায়ার মত
রোদে তাপে হঠাৎ ঠান্ডা জলের মত।
বয়স বাড়তে বাড়তে সে
ছায়াদৃষ্টি কমে
অনেক গাছ নেই যে আর।
তখন ছায়াহীন
মরুভূমিতে সে একা।
তার চোখে তখন ছায়ার
দৃষ্টি
কিছু তরুণ, শৈশবের মুখে চেয়ে।
No comments:
Post a Comment