তুমি চলে যাওয়ার পর
সন্ধ্যাতারা উঠল
তখনও অন্ধকার হয়ে আসেনি গাঢ় হয়ে
গাছের পাতার ফাঁকে ফাঁকে সদ্য জমছে অন্ধকার
ঝিঁ ঝিঁ পোকার ডাক বাড়ছে ধীরে ধীরে
হালকা বাতাস সারা ছাদ আমার সাথে সাথে ফিরছে
একফালি চাঁদ যুগান্তরের বিরহ নিয়ে একা।
এমন সন্ধ্যা একবার না, বহুবার এসেছে
শুধু আমার জীবনে না
হাজার হাজার বছর আগেও
এইখানে, ঠিক এমনি ভাবেই কেউ তাকিয়ে ছিল
একফালি চাঁদ আর সন্ধ্যাতারার দিকে
এই আদিম ব্যাথা বুকে নিয়ে
যা শুধু ভালোবাসলেই হয়।
No comments:
Post a Comment