Friday, April 10, 2015

খেলা



খেলতে খেলতে বুঝিনি
কখন খেলার সাথীর বেলা এসেছিল ফুরিয়ে


তাকে বললাম খেলা শেষে কি খেলা ভাঙতেই হয়?

সে বলল, হ্যাঁ

বললাম, বেশ ভাঙলাম না হয় খেলা,
যদি সত্যি সত্যিই চাই?


সে বলল, এ আবার কি নতুন খেলা করলে শুরু!

No comments:

Post a Comment