Monday, May 4, 2015

হে মহামানব





যেখানে খুব দুঃখ
সেখানে তোমায় বললাম, এসো।


যেখানে খুব অন্ধকার
সেখানে তোমায় বললাম, যাবে?


যেখানে খুব কান্না
সেখানে তোমায় বললাম, বোসো।


তুমি একবারও 'না' বললে না।

আমার দুঃখ- অন্ধকার- কান্না
হল উদ্ভাসিত-
যেখানে আলো
যেখানে ক্ষমা
যেখানে মৈত্রী



(ছবিঃ সুমন দাস)

No comments:

Post a Comment