সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Tuesday, May 5, 2015
আছে
আমার কিছু একটা আছে তোমার কাছে।
কি বলো তো?
আমার সেই হারিয়ে যাওয়া জামার বোতাম? নাকি পকেট থেকে পড়ে যাওয়া নীল রুমাল? না সেই কালো কালির বল পেনটার ঢাকনা?
এগুলো নয়?
তবে কি এমন হারানো
জিনিস আছে
তোমার কাছে?
কিচ্ছু নেই?
মন যে বলে-
আছে আছে আছে!
No comments:
Post a Comment