Friday, July 10, 2015

কিছু বলার নেই



তোমায় কিছু বলার নেই আমার
কোনো অঙ্গীকার করানোর নেই
কোনো অভিমান, কোনো অভিযোগ নেই

সব বোঝো তুমি
সব জানো।

সময় বয়ে চলেছে,
আমাদের উপর দিয়ে
পাহাড়ী নদীর স্বচ্ছ জলের মত,
তুমি আমি ডুবন্ত দুটো পাথর
                           পাশাপাশি
নিমগ্ন ক্ষণিকের অনন্ত সুখে।

No comments:

Post a Comment