শত্রুপক্ষ কেউ নেই
যাঁরা আছেন তাঁরা
বিপরীতপক্ষ
যাঁরা আছেন তাঁরা
বিপরীতপক্ষ
আর আছেন কেউ কেউ মাঝে
নিরপেক্ষ
নিরপেক্ষ
আর আমার হাতে হাত যাঁরা
আত্মপক্ষ
আত্মপক্ষ
এঁরা কেউই নন স্থির,
মাঝে মাঝেই হয় পালা বদল
যেমন শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ
মাঝে মাঝেই হয় পালা বদল
যেমন শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ
No comments:
Post a Comment